Apr 27, 2019

কোহলির কারণে ভারত বিশ্বকাপ জিতবে না, বলছে জ্যোতিষী

27/04/19/06:04
৩০ মে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর। বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই বাড়ছে আলোচনা। ভারতীয় দলের পারফরম্যান্স থেকে শুরু করে ক্রিকেটারদের পর্যালোচনা, সবই চলছে পুরোদমে। আর এই ধরনের আলোচনায় কখনও অংশ নিচ্ছেন সাবেক তারকারা। কখনোও আবার ক্রিকেট বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ে যুক্তি দিচ্ছেন। কিন্তু এবার এই আলোচনায় ঢুকে পড়লেন দেশের এক জনপ্রিয় জ্যোতিষী।

মুম্বাইয়ের জনপ্রিয় জ্যোতিষী গ্রিনস্টোন লোবো। ক্রিকেট জগতের সঙ্গে তার ভাল সম্পর্ক রয়েছে। এর আগেও বড় কোনও টুর্নামেন্ট শুরুর আগে তিনি নিজের জ্যোতিষ বিদ্যার বলে ভবিষ্যদ্বাণী করেছেন। বেশ কয়েকবার তার করা ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে।

সেই গ্রিনস্টোন লোবো এবার বলছেন, ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে পারবে না। কারণ, কোহলির জন্মসাল!

হাউজ্যাট- নামের একটি বই প্রকাশ করেছেন লোবো। সেখানেই তিনি বলেছেন, '‘বিরাট কোহলির জন্মসালটা ১৯৮৬ কিংবা ১৯৮৭ সালে হলে সমস্যা ছিল না। কিন্তু ১৯৮৮ সালে জন্মগ্রহণকারী কারও জন্য এই বছরটা ভাল যাবে না।'’
প্রসঙ্গত, লোবোর বইপ্রকাশ অনুষ্ঠানে ছিলেন ভারতের সাবেক অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার। তার উপস্থিতিতেই লোবো এমন ভবিষ্যদ্বাণী করেছেন। লোবো বলছিলেন, ''এই ব্যাপারে কথা বলতে আমি কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মাকে ফোন করেছিলাম। তাকে ব্যাপারটা জানাতে আমার খুব কষ্ট হচ্ছিল। প্রয়োজনে অধিনায়ক বদল করে সমস্যার সমাধান করা যায় কি না, তাও জিজ্ঞেস করেছেন রাজকুমার শর্মা।''

উপায় একটা রয়েছে বলে জানিয়েছেন লোবো। তিনি মহেন্দ্র সিং ধোনিকে দল থেকে বাদ দিতে বলেছেন। লোবো বলেছেন, আমরা আরও একবার বিশ্বকাপ জিততে পারি। সেক্ষেত্রে ধোনিকে বাদ দিতে হবে। তার ভাগ্য এর আগে সবসময়ই ভাল ছিল। তবে এবারের সময়টা তার পক্ষে ভাল নয়।'' লোবো আরও বললেন, ''রবি শাস্ত্রীর রাশিফল খুব ভাল। তবে কোচ হিসাবে তিনি কখনোও বিশ্বকাপ জিতবেন না।
প্রসঙ্গত, ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত ক্রিকেট সার্কিটে তার একের পর এক ভবিষ্যদ্বাণী মিলেছে

No comments:

Post a Comment