নোয়াখালীতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে সুবর্ণচর উপজেলার চর জুবলী এলাকা থেকে তাকে আটক করা হয়l
পুলিশ জানায়, সকালে ওই এলাকায় গৃহবধূ রোহসানা আক্তার পপিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে সেখান যায় পুলিশের একটি দল।
পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। হত্যাকাণ্ডের কারণ জানা না গেলেও জড়িত সন্দেহে নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।

No comments:
Post a Comment