Apr 8, 2019

থামছেনা বৃষ্টি সাথে জড়ো হাওয়া


এটা ছিলো দুই মিনিট আগে তোলা ছবি,
এই মুহুর্তে চলছে শিলাবৃষ্টি।


আকাশে রোদ আর তীব্র গরমের পরেই কালো মেঘে ঢেকে যাচ্ছে চারদিক। কিছুক্ষণ পর দমকা হাওয়াসহ বৃষ্টি। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টিও পড়তে দেখা গেছে। গতকাল সোমবার এমনই ছিল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের আবহাওয়ার পরিস্থিতি। এদিন বজ্রপাতে ফেনী ও ভোলায় দুজন মারা গেছেন। ঝড়ে ঘর চাপা পড়ে মারা গেছেন একজন। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ মঙ্গলবারও দেশের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি, বজ্রবৃষ্টি অথবা শিলাবৃষ্টি হতে পারে।
ঢাকায় গতকাল সকালের দিকে এক দফা বৃষ্টি হয়। এরপর বেলা বাড়তেই রোদ ও গরম উঁকি দেয়। কিন্তু সেটাও স্থায়ী ছিল না। বেলা তিনটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায়। ফাঁকে ফাঁকে রোদও ছিল। এ সময় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিও ছিল। বৃষ্টির পানিতে রাজধানীর খিলগাঁও, বসুন্ধরা, কাজীপাড়াসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। যাতায়াতে দুর্ভোগে পড়ে নগরবাসী।
গতকাল ঢাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার, যা অস্থায়ী দমকা হাওয়াসহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে গেছে। সারা দিনে ঢাকায় ৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি পড়তে দেখা গেছে। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, সিলেট, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ী, দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে।


 

No comments:

Post a Comment