Apr 24, 2019

দলকে পাত্তা না দিয়ে শপথ নিলেন বিএনপির প্রথম এমপি

রাজনীতি


শীর্ষ নেতাদের হুঁশিয়ারি উপেক্ষা করে একাদশ সংসদে বিএনপির প্রথম সাংসদ হিসেবে শপথ নিলেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে তার দপ্তরে জাহিদুর রহমানকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব জাফর আহমেদ খান।

সংসদ সচিবালয় জানিয়েছে, একাদশ সংসদ নির্বাচনে জয়ী ৩০০ প্রার্থীর মধ্যে জাহিদকে নিয়ে মোট ২৯৫ জন এ পর্যন্ত শপথ নিয়েছেন। বিএনপি থেকে নির্বাচিত আর পাঁচজন এখনও শপথ নেওয়ার বাকি।

No comments:

Post a Comment